নির্বাচন
সেনাবাহীনি   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মতো মাধ্যমে কিছু অর্থের লেনদেন বা ‘মানি ট্রানজেকশন’ হতে পারে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় (কনস্টিটিউয়েন্সি) কিছু অপরাধী থাকতে পারে যারা ইলেকশন ডে-তে ব্যালট ছিনতাই বা ‘রিগিং’ করা এবং ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা দেওয়ার মতো অপকর্ম করতে পারে। আশা করি, আমাদের বাহিনী এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, অপরাধ অনুযায়ী আপনাদের হয় ডিটেনশন (আটক), না হয় মামলা— যেটি প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসময় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।