দেশের জন্য অবিচল আত্মত্যাগের প্রতীক, জুলাইযোদ্ধা আশরাফুল (৩২) আর নেই। সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অকুতোভয় এই বীর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন তিনি।
জানা যায়, ৫ আগস্ট মিরপুর-১০ এলাকায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর ১৪ মাস চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলেন তিনি। অসংখ্য চেষ্টার পর গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে ফেরত আনা হয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স-এর আইসিইউতে ভর্তি করা হয়।
শহীদ জুলাইযোদ্ধা আশরাফুলের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা এ তথ্য নিশ্চিত করেন।
এ দিকে এনসিপি নেতারা জানান, জুলাইয়ের অম্লান লড়াকু এই যুবকের জীবন ও সাহস দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার অনন্য উদাহরণ হয়ে থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!