আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) একটি ‘কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করেছে।
নির্বাচন কমিশন ভবনের ৪১৭ নম্বর কক্ষে এই সমন্বয় সেলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তথ্য আদান-প্রদান, অভিযোগ গ্রহণ এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের সুবিধার্থে সেলটিতে পাঁচটি টেলিফোন নম্বর চালু করা হয়েছে।
চালু করা নম্বরগুলো হলো-০২-৫৫০০৭৪৭০, ০২-৫৫০০৭৪৭১, ০২-৫৫০০৭৪৭২, ০২-৫৫০০৭৪৭৪ এবং ০২-৫৫০০৭৫০৬।
নির্বাচনকালীন সময়ে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এ সেলটি নিরবচ্ছিন্নভাবে কাজ করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!