তারেক রহমান, বিএনপি, নির্বাচন
জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে শেষ হয় তারেক রহমানের নির্বাচনী সফর   ছবি: সংগৃহীত

সারাদেশ ব্যাপী প্রায় ১৮ দিনের নির্বাচনী সফর শেষ করলেন বিএনপি চেয়্যারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেন তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করার মাধ্যমে দলের পক্ষে গণসংযোগ শুরু হয় তার।

আরটিএনএন/এআই