নির্বাচনী প্রচারণা কাভারেজে অধিকাংশ গণমাধ্যম ভারসাম্য রক্ষা করতে পারেনি—এমন মন্তব্য করেছে মিডিয়া ওয়াচ বাংলাদেশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছে সংস্থাটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে চলে জোরালো প্রচার-প্রচারণা। সভা-সমাবেশ, মিছিল, ইশতেহার ঘোষণা, প্রতিশ্রুতি প্রদান ও প্রতিপক্ষের সমালোচনায় মুখর ছিল নির্বাচনী মাঠ। এসব কার্যক্রম দেশের প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। কিন্তু নির্বাচনী প্রচারণা কাভারেজে অধিকাংশ গণমাধ্যম ভারসাম্য রক্ষা করতে পারেনি বলে দাবি করে সংস্থাটি।
সংস্থাটি ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত ও প্রচারিত নির্বাচনী প্রচারণা-সংক্রান্ত সংবাদ নিয়ে একটি পরিমাণগত বিশ্লেষণ পরিচালনা করে। এতে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রচারণা কাভারেজ তুলনা করা হয়।
২৩ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত ৯টি জাতীয় দৈনিকে প্রচারণা-সংক্রান্ত সংবাদের সংখ্যায় অধিকাংশ ক্ষেত্রেই বিএনপি এগিয়ে রয়েছে।
এর মধ্যে প্রথম আলো; বিএনপি ৬৫টি, জামায়াত ৩৬টি
ইনকিলাব: বিএনপি ১২৯টি, জামায়াত ৩১টি
যুগান্তর: বিএনপি ১২১টি, জামায়াত ৪৪টি
কালের কণ্ঠ: বিএনপি ১০৫টি, জামায়াত ৩৫টি
ইত্তেফাক: বিএনপি ৮৯টি, জামায়াত ৩২টি
শুধু নয়া দিগন্ত-এ জামায়াতে ইসলামী (৯৩টি) বিএনপির (৭৬টি) চেয়ে বেশি কাভারেজ পেয়েছে।
ছবি প্রকাশের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। অধিকাংশ পত্রিকায় বিএনপির প্রচারণার ছবি বেশি ছাপা হয়েছে। তবে নয়া দিগন্তে উভয় দলের ছবির সংখ্যা প্রায় সমান (৭৫ বনাম ৭৬)।
অনলাইনেও একই প্রবণতা দেখা গেছে বলে দাবি তাদের, ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিশ্লেষণে দেখা যায়—সবগুলো মাধ্যমেই বিএনপি বেশি কাভারেজ পেয়েছে।
বাসস (বাংলা): বিএনপি ৪৩৩টি, জামায়াত ২১৩টি
জাগো নিউজ: বিএনপি ৩৯৬টি, জামায়াত ২৮৯টি
ঢাকা পোস্ট: বিএনপি ২৯৫টি, জামায়াত ১৭৯টি
বিডিনিউজ২৪: বিএনপি ২২৭টি, জামায়াত ৬৬টি
এক্ষেত্রে টেলিভিশন বুলেটিনেও সময় বণ্টনে বৈষম্য দেখিয়েছে তারা। ইলেক্ট্রনিক মিডিয়ার ক্ষেত্রে প্রতিদিনের সন্ধ্যা ও রাতের প্রধান বুলেটিন বিশ্লেষণ করে গড় প্রচার সময় নির্ধারণ করা হয়। তাতেও অধিকাংশ টিভি চ্যানেলে বিএনপি জোটের প্রচারণা বেশি সময় পেয়েছে বলে জানান সংস্থাটি।
সময় টিভি: বিএনপি ২০ মিনিট, জামায়াত ১০ মিনিট
নিউজ২৪: বিএনপি ২০ মিনিট, জামায়াত ৫ মিনিট
বাংলা ভিশন: বিএনপি ২০ মিনিট, জামায়াত ৭ মিনিট
চ্যানেল ২৪: বিএনপি ১৫ মিনিট, জামায়াত ৭ মিনিট
তবে বিটিভি উভয় দলকে সমান (১৫ মিনিট করে) সময় দিয়েছে।
মিডিয়া ওয়াচ বাংলাদেশের দাবি, সংবাদ সংখ্যা, ছবি প্রকাশ, প্রথম পাতার ট্রিটমেন্ট এবং সম্প্রচার সময়—সবদিক বিবেচনায় অধিকাংশ গণমাধ্যম নির্বাচনী প্রচারণায় ভারসাম্য রক্ষা করতে পারেনি। এতে একটি গণতান্ত্রিক নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে ভবিষ্যতে গণমাধ্যমকে আরও ভারসাম্যপূর্ণ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে সংস্থাটির রিসার্চ কো-অরডিনেটর প্লাবন তারিক তথ্য উপস্থাপন করেন। এ ছাড়াও সংস্থাটির সদস্য অন্তু মুজাহিদ, ইসরাফিল ফরাইজি উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!