উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে রাজশাহীতে ভোট শুরু হয়েছে। আগে আগে ভোট দিতে সকাল ৭টা থেকেই কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়াতে শুরু করেন ভোটাররা। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা অভিযোগের খবর পাওয়া যায়নি।
সরেজমিনে রাজশাহী-২ আসনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় শতশত মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। মুখে হাসি, ফুরফুরে মেজাজ আর একে-অপরের সাথে গল্পের ফুলঝুরি। এ যেন উৎসবে ভরা বসন্তময় স্নিগ্ধ সকাল।
ভোটদান শেষে মন্তব্য জানান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম'র সাবেক উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এমিরেটাস প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করলাম। খুবই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটদান কার্যক্রম চলছে। ভোট দিয়ে এসে বেশ ফুরফুরে লাগছে। সকলের কাছে অনুরোধ রাখব সকল ধরনের গুজব এবং সহিংসতা পরিহার করে ভোটপ্রদান করবেন।
ফাহমিদা চৌধুরী নামক এক নারী ভোটার বলেন, ভেবেছিলাম গত সময়ের মতো নির্বাচন হবে কিন্তু এবারের পরিবেশ অত্যন্ত ভালো। ভোট দিতে পেরে ভালো লাগছে। ভালোভাবে ভোটদান শেষ হোক সেই কামনা করি।
দিনাজপুর জেলার ৬টি আসনে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দিনাজপুর জেলার ৮৪৪টি কেন্দ্রে শুরু হয় এই ভোটগ্রহন।
সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোটগ্রহনের জন্য দিনাজপুর জেলার ৬টি আসনের ১৩টি উপজেলায় প্রশাসনের পক্ষ নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা। এই ৬টি আসনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর ১৫ হাজারেরও বেশী সদস্য। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ৬ টি আসনের ১৩ টি উপজেলায় ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রত্যেকটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ভোটকেন্দ্রে কেউ বিশৃংখলা সৃষ্টি করতে আসলে বা কেউ অনিয়ম করার চেষ্ঠা করলে তাদের সনাক্ত করতে জেলার ৮৪৪টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ৪ হাজার ৯৯৩টি সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা।
এদিকে সকাল থেকে ভোটকেন্দ্রগুলোর বাইরে দেখা যায় ভোটারদের ভীড়। ভোটকেন্দ্রের বাইরে ছিলো উৎসবমুখর পরিবেশ। সকালে ভোটকেন্দ্রের ভেতরে ভোটারদের তেমন লাইন পরিলক্ষিত না হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রগুলো বাড়ে ভোটারদের লাইন।
উল্লেখ্য, দিনাজপুর জেলার ৬টি আসনে মোট ভোটারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এই ৬টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৪০ জন প্রার্থী। যদিও দিনাজপুর-৬ আসনে একজন প্রার্থী ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। এ পর্যন্ত জেলার ৮৪৪টি কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!