সেনাপ্রধান, সেনাবাহিনী
সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।   ছবি: সংগৃহীত

নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার সেনাসদরে অনুষ্ঠিত সিএএস দরবারে সব পদবির সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

সেনাপ্রধান বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সেনাবাহিনীর একটি অংশ মাঠ পর্যায়ে মোতায়েন থাকবে এবং পুলিশকে সহযোগিতা করবে।

নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনাসদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রশংসা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, দেশ ও জাতি তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

সেনাপ্রধান বক্তব্যে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।’

সিএএস দরবারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।