এ বি এম আব্দুস সাত্তার, মুখ্য সচিব
এ বি এম আব্দুস সাত্তার।   ছবি: সংগৃহীত

সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষর রয়েছে।

এর আগে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে তারেক রহমান-কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। গেজেটে উল্লেখ করা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ প্রদান করেছেন।

সরকারের উচ্চপর্যায়ে এই দুটি গুরুত্বপূর্ণ নিয়োগকে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের অংশ হিসেবে দেখা হচ্ছে।