অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে সাংবাদিকতায় ফিরেছেন শফিকুল আলম। তিনি নতুন ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদা-এর সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের নতুন দায়িত্বের কথা জানান তিনি। সেখানে শফিকুল আলম লেখেন, তিনি একটি নতুন ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসেবে কাজ শুরু করেছেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ইতোমধ্যে পত্রিকার কাজ শুরু হয়েছে। তার সঙ্গে সাবেক উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারও যুক্ত হয়েছেন। তাদের লক্ষ্য একটাই—ভালো সাংবাদিকতা করা। তিনি জানান, ‘ওয়াদা’ নামটির মাধ্যমে ভালো সাংবাদিকতার প্রতি অঙ্গীকারের বার্তা তুলে ধরা হয়েছে। সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনই হবে পত্রিকার প্রধান লক্ষ্য।
এদিকে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ায় তার উপ-প্রেস সচিবের দায়িত্বও সমাপ্ত হয়েছে। তিনি তার দায়িত্বকালকে চ্যালেঞ্জ ও অভিজ্ঞতায় ভরা এক গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেন।
সাংবাদিকতায় ফেরার ঘোষণা দিয়ে আজাদ জানান, শিগগিরই প্রকাশিত হতে যাওয়া ‘ডেইলি ওয়াদা’-তে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পেশাগত জীবনে সত্য ও নৈতিকতার প্রতি অঙ্গীকার বজায় রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ অগাস্ট সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান শফিকুল আলম, যিনি এর আগে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি-র ঢাকার ব্যুরো প্রধান ছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।
অন্যদিকে আজাদ মজুমদার এর আগে ইংরেজি দৈনিক নিউ এইজ-এ যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষে ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে তার পেশাজীবন শুরু হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!