বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ পাচ্ছেন আটজন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি–র মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈনুল হাসান।
আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা–র উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে পুরস্কার প্রদান করবেন।
বাংলা একাডেমির বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবক কমিটির সুপারিশ এবং সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে একাডেমির নির্বাহী পরিষদ এ পুরস্কার অনুমোদন করেছে।
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৬০ সালের ২৬ জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর দি বেঙ্গলি একাডেমি (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স জারি করেন। এর মাধ্যমে একাডেমির কার্যক্রমে পরিবর্তন আনা হয়। সাহিত্য পুরস্কার প্রদান, বাংলা ভাষা–সাহিত্য ও সংস্কৃতি চর্চায় আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন এবং ফেলো, জীবনসদস্য ও সদস্যপদ দেওয়ার বিধান যুক্ত হয়।
এর ধারাবাহিকতায় ১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা উত্তরীয়, সম্মাননাপত্র ও নগদ অর্থ পান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!