ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর সদ্য বিদায়ী প্রসিকিউটরের বিরুদ্ধে প্রকাশিত দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, প্রিন্ট ও সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়েছে, তা অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সব সময় স্বচ্ছতা ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, চলমান ও নিষ্পত্তিকৃত আইসিটি মামলাগুলোর কার্যক্রম থেকে দৃষ্টি সরাতে এবং বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে এসব অভিযোগ আনা হয়েছে।
তাজুল ইসলাম বলেন, প্রধান প্রসিকিউটরের পদে থাকাকালে তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ ওঠেনি; পদত্যাগ বা দায়িত্ব ছাড়ার পরই অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে। এতে করে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সুবিধা দেওয়ার অপচেষ্টা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
বিবৃতির শেষে তিনি সংশ্লিষ্ট সবাইকে তার বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। তার মতে, এ ধরনের প্রচার আইসিটির বিচার কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে তথ্যগত অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট দপ্তর। এসব প্রতিবেদনে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা প্রকৃত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর ফলে দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে তারা।
আরটিএনএন/এমএইচ
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!