রাজধানীর মতিঝিল এলাকায় তার রুমমেট মোহাম্মদ ওবায়দুল্লাহকে হত্যার পর লাশ সাত টুকরা করে বিভিন্ন স্থানে ফেলার অভিযোগে গ্রেপ্তার শাহিন আলমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন। সোমবার (২ মার্চ ) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক মো. শাহরিন হোসেন আদালতে আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন না।
বিচারক শুনানিতে আসামিকে নৃশংসভাবে হত্যার কারণ জানতে চাইলে শাহিন কিছুক্ষণ চুপ ছিলেন। পরে তিনি জানান, হত্যা করার কোনো পূর্বপরিকল্পনা তার ছিল না। তার মা অসুস্থ এবং নিহতের সঙ্গে কিছু টাকার বিষয় নিয়ে বিরোধ হয়েছিল। আদালতে তিনি আরও জানান, তিনি সাড়ে চার মাস ধরে ঢাকায় থাকছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কথাকাটাকাটির জেরে শাহিন ওবায়দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ সাত টুকরা করে পলিথিনে মুড়িয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেন। ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে হত্যা সংঘটিত হয়, পরদিন সকালে পুলিশ লাশের খণ্ডিত অংশ উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর শাহিনকে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল জোনের ডিসি হারুন অর রশিদ জানান, শাহিন ও ওবায়দুল্লাহ একই ফ্ল্যাটে থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন স্বীকার করেছে যে ব্যক্তিগত বিরোধ, কথাকাটাকাটি এবং অপমানজনক আচরণের কারণে তিনি হত্যা করেছেন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!