যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রভাবে বিপর্যয়ে পড়েছে মধ্যপ্রাচ্যগামী বিমান চলাচল ব্যবস্থা। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় গেল ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ আসন্ন ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। সবমিলে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, এদিন নতুন করে আরও ২২ টি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সিভিল এভিয়েশন। এর মধ্যে কাতারের ৪টি, আমিরাতের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েতের ২টি এবং জাজিরা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।
বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের জেরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। বিশেষ করে দুবাই, আবুধাবি ও শারজাহের এয়ারফিল্ড বন্ধ থাকায় এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর।
ঢাকা (হযরত শাহজালাল বিমানবন্দর): গত রোববার (০১ মার্চ) থেকে সোমবার (০২ মার্চ) পর্যন্ত মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। আজ নতুন ২২টিসহ এই সংখ্যা আরও বেড়েছে।
চট্টগ্রাম (শাহ আমানত বিমানবন্দর): গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট রয়েছে।
ফ্লাইট বাতিলের ফলে হাজার হাজার মধ্যপ্রাচ্যগামী যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। এয়ারলাইন্সগুলো জানিয়েছে, আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!