মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় রমজান মাসে আলোকসজ্জা কমানো এবং ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ব্যবহারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি খাতেও সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে। এর ফলে বিদ্যুৎ ও সার উৎপাদনে কিছুটা হ্রাস হতে পারে। তাই জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, খোলাবাজারে ডিজেল ও পেট্রোল বিক্রি না করার জন্য ব্যবসায়ী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে জ্বালানি পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আজ সকালে মন্ত্রণালয় সচিবালয়ে জরুরি সভা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সভায় বলা হয়, জ্বালানি সরবরাহের উৎস থেকে প্রয়োজনীয় পরিমাণ ও সময়ে জ্বালানি পাওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৈশ্বিক নেতিবাচক প্রভাব ন্যূনতম রাখার জন্য মন্ত্রণালয় সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছে এবং সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসির চেয়ারম্যান, পিডিবির চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় জনগণকে ধৈর্য ধারণ করে সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!