আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে এই জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
ঈদ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়েকোবাদ)।
সভায় জানানো হয়, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে আয়োজন সম্ভব না হলে বায়তুল মোকাররম মসজিদে জামাতের ব্যবস্থা করা হবে।
এ ছাড়া আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, ঈদের প্রধান জামাতের জন্য ইমাম, ক্বারী ও উপস্থাপক মনোনয়নের জন্য ইসলামিক ফাউন্ডেশন তিনজন করে আলেম, ক্বারী ও উপস্থাপকের নাম ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে। সেখান থেকে একজন করে ইমাম, ক্বারী ও উপস্থাপক এবং তাদের বিকল্প নির্বাচন করবে মন্ত্রণালয়।
রাজধানীতে ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন রাজধানীর ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!