হাসনাত আবদুল্লাহ
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (বামে) এবং হাসনাত আবদুল্লাহ (ডানে)।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘গেট আউট চুপ্পু।’ রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন সময়েই তিনি এ পোস্টটি দেন।

এর আগে, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।