এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।   ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশননতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

 শুক্রবার (১৩ মার্চ) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা। ১৮ ক্যারেটের  লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

 ১২ মার্চ সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।

সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।

বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফা দাম বাড়ানো এবং ১৬ দফা দাম কমানো হয়েছে।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।
 
 এখন পর্যন্ত দেশের বাজারে ২৬ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো এবং কমানো হয়েছে বাকি ১০ দফা।