ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঢল নামায় পদ্মা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায়ে মোট ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা সংগ্রহ করা হয়েছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত এই বিপুল পরিমাণ যানবাহন পার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে সবচেয়ে বেশি যানবাহন পারাপার হয়েছে, যেখানে ২৮ হাজার ৩৯০টি যানবাহন পার হয়েছে এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৪৯৫টি যানবাহন পার হয়েছে, যার মাধ্যমে ১ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে।
এদিকে, সেতু কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশ মিলিতভাবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি প্রস্তুতি গ্রহণ করেছে। মোটরসাইকেলের জন্য পৃথক লেন এবং টোল প্লাজায় অতিরিক্ত বুথ চালু রাখার ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। সেতুর দুই প্রান্তেই সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে যাত্রীদের মাঝে স্বস্তি বিরাজ করছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায় "ডিজিটাল ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতে দ্রুত টোল আদায় হচ্ছে। বিশেষ টিম টোল প্লাজা এলাকায় কাজ করছে যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়।"
পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এটি এক অন্যতম সর্বোচ্চ টোল আদায়ের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ঈদের আগের দিনগুলিতে যানবাহনের চাপ আরও বাড়তে পারে, তবে পর্যাপ্ত প্রস্তুতি থাকায় বড় ধরনের ভোগান্তির আশঙ্কা নেই।
এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছেন, যাতে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।
সেতু কর্তৃপক্ষ জানায় যাত্রীদের স্বস্তির জন্য পর্যাপ্ত প্রস্তুতি রাখা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!