বাবা-মায়ের কবরে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি,
বাবা মায়ের কবর জিয়ারাত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। সেখানে তাদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করা হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং তাদের দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

এছাড়াও বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।