মাসুদ গ্রেপ্তার সরকারের ভালো সূচনা, তদন্ত শুরু হোক: ফারুকী, মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক উপদেষ্টা, জাতীয়,
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।   ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ওয়ান-ইলেভেনের প্রধান কুশীলব মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার বর্তমান সরকারের একটি ভালো সূচনা। তিনি আশা প্রকাশ করেছেন, এবার ওয়ান-ইলেভেনের আদ্যোপান্ত নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হোক। মঙ্গলবার (২৪ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন ফারুকী।

Farooki

ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, “ওয়ান-ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার বর্তমান সরকারের ভালো সূচনা মাত্র। এবার ২০০৮ সালের নির্বাচনসহ ওয়ান-ইলেভেনের সব কর্মকাণ্ডের তদন্ত হওয়া উচিত। এই সংগঠনই শত শত মানুষ গুম, বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন, বিডিআর ও শাপলা ম‍্যাসাকার, নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ এবং জুলাই হত্যাকাণ্ডসহ হাসিনার সব অপকর্মের উৎস।”

তিনি আরও উল্লেখ করেন, ট্রমা-আক্রান্ত জাতিকে সামনের দিকে এগোনোর জন্য বিচার ও স্মৃতি সংরক্ষণ অপরিহার্য। স্মৃতি সংরক্ষণ বলতে বোঝাচ্ছেন ইতিহাস সংরক্ষণ, যা মিউজিয়াম, ডকুমেন্টেশন ও রিপোর্টের মাধ্যমে হতে পারে।

ফারুকী বলেন, “বিচার ও স্মৃতি সংরক্ষণ অসম্পূর্ণ রেখে ‘সব ভুলে যাই’ নীতি গ্রহণ করলে দুই বিপদ হয়—প্রথম, অপরাধীদের বা নতুন অপরাধীদের উৎসাহ বৃদ্ধি পায়; এবং দ্বিতীয়, মানুষের যৌথ স্মৃতিতে ক্ষোভ থেকে যায়। হিলিংয়ের জন্য এ আদর্শ অবস্থা নয়।”

আরবিএ/আরটিএনএন