ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে সরকারি অফিস কার্যক্রম শুরু হয়েছে। প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে এসে দাপ্তরিক কাজ শুরু করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে পৌঁছে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর নিয়মিত কার্যক্রমে অংশ নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদের ছুটি শেষে সকাল ৯টা ১ মিনিটে প্রধানমন্ত্রী তার দপ্তরে উপস্থিত হন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
এদিন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং একান্ত সচিব **মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী**সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!