তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বর্তমানে মো. সরওয়ার আলম সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন করে দুই কর্মকর্তা যুক্ত হলেন। উল্লেখ্য, বাংলাদেশের গণ-অভ্যুত্থান-এর পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির প্রেস উইংয়ের আগের সব কর্মকর্তাকে সরিয়ে দেয়। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর মো. সাহাবুদ্দিন-এর প্রেস সচিব হিসেবে পুনরায় সরওয়ার আলমকে নিয়োগ দেওয়া হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!