রাজধানীর পল্লবী এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং দুটি খালি শর্টগানের খোসা।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে পল্লবী থানাধীন সেকশন-১২ এর আলীনগর এলাকার সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানা পুলিশের একটি টিম জানতে পারে, ওই ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি পড়ে রয়েছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত শর্টগানটি পূর্বে পুলিশের কাছ থেকে লুণ্ঠিত হয়েছিল। তবে কারা এবং কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ডিএমপি জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!