ডিএমপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ।   ফাইল ছবি

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৩ জন, পুরাতন মামলার ২ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন রয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। অভিযানের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

ডিএমপির তেজগাঁও বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।