ট্রাইব্যুনালে চলমান র্যাবের গুম ও হত্যার অভিযোগসংক্রান্ত মামলায় এখন পর্যন্ত কোনো সহায়তা চাওয়া হয়নি। তবে সহায়তা চাওয়া হলে তা প্রদান করা হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ।
রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সভায় সাম্প্রতিক সময়ে র্যাবের বিভিন্ন অভিযানের সাফল্য এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
চিফ প্রসিকিউটর র্যাবের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত নথি তলব করেছে—এ বিষয়ে জানতে চাইলে র্যাব ডিজি বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে সহায়তা চাওয়া হলে র্যাব সর্বোচ্চ সহযোগিতা করবে।
“আমাদের কাছে যে তথ্য রয়েছে, তা দেওয়া হবে। কোনো তথ্য না থাকলে সে বিষয়ে আমরা অপারগতা জানাবো। তবে এখনো ট্রাইব্যুনাল আমাদের সঙ্গে যোগাযোগ করেনি,” বলেন তিনি।
র্যাব বিলুপ্তির বিষয়ে দেশি-বিদেশি চাপ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত সরকারের বিষয়।
‘আমাদের দায়িত্ব হলো আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা। র্যাব সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত সরকারই নেবে,’ যোগ করেন তিনি।
র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আহসান হাবিব পলাশ বলেন, ‘গত দেড় বছরসহ আগের সময়ের কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যাবে, র্যাবের অপকর্মের ঘটনা তুলনামূলক কম। সঠিকভাবে পরিচালনা করা হলে র্যাব আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।’
জলদস্যু ও বিচ্ছিন্নতাবাদীদের পুনরায় সক্রিয়তা প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং তথ্য সংগ্রহ করে কাজ চলছে।
জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি সরাসরি মন্তব্য করতে না চাইলেও বলেন, ‘যে ধরনের অপরাধই থাকুক না কেন, আমরা তা দমন করতে কাজ করে যাচ্ছি।’
কিশোর গ্যাং ইস্যুতে তিনি বলেন, দেশে এ সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। পুলিশ ও র্যাব যৌথভাবে কিশোর গ্যাং দমনে কাজ করছে। এদের পেছনের গডফাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাবের নাম পরিবর্তন বা পুনর্গঠনের বিষয়ে তিনি জানান, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। র্যাবের অগ্রাধিকার হচ্ছে দায়িত্ব পালনের মাধ্যমে ইতিবাচক অবস্থান তৈরি করা।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, র্যাব অভ্যন্তরীণভাবে এসব বিষয়ে তদন্ত করে এবং কেউ দোষী প্রমাণিত হলে ছাড় দেওয়া হয় না।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে কিছু ক্ষেত্রে ত্রুটি ও বিচ্যুতি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
‘এসব বিষয় সংশোধন করতে পারলে ভবিষ্যতে এ ধরনের নিষেধাজ্ঞা থাকবে না বলে আশা করছি,’ বলেন র্যাব মহাপরিচালক।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!