রাজধানী, অপরাধ নিয়ন্ত্রণ, তেজগাঁও বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষা, ডিএমপি,
নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।   ছবি: সংগৃহীত

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের -এর তেজগাঁও বিভাগ।

রোববার (০৫ এপ্রিল) বিকেলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৩ জন, পুরাতন মামলায় ছয়জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন আসামি রয়েছে। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এই ধারাবাহিক অভিযানে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।