বাংলাদেশ, আয়ারল্যান্ড, রাষ্ট্রদূত কেভিন কেলি , পুলিশ, আইজিপি মোঃ আলী হোসেন ফকির,
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে পুলিশি সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক।   ছবি: আরটিএনএন

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে পুলিশি সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন। বিশেষ করে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আধুনিকায়ন প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার বিষয়ে রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত কেভিন কেলি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং এ খাতে ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় আইজিপি মোঃ আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে গৃহীত নানা উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি এসব কার্যক্রম বাস্তবায়নে আয়ারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।