চলতি এপ্রিল মাসেই ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানিয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি খাল খনন কার্যক্রমের উদ্বোধন সম্পন্ন হয়েছে এবং সেখানে কাজ চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় এপ্রিল মাসে আরও দুটি খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে—একটি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় এবং অপরটি ফেনী জেলায়।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি বিভিন্ন জেলায় চলমান প্রকল্পগুলো তদারকিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও সক্রিয়ভাবে কাজ করছেন।
মন্ত্রী বলেন, খাল খনন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। ১৮০ দিনের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা এবং ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা দৃশ্যমান করা নিয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
নদী ও খাল দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, অনেক খাল ও নদী দখল এবং দূষণের কারণে নাব্যতা হারিয়েছে। কোথাও শিল্পকারখানার বর্জ্য, কোথাও অবৈধ স্থাপনা এসব খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে। এসব সমস্যা সমাধানে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে কারিগরি পর্যায়ে নিয়মিত কাজ চলছে এবং বিশেষজ্ঞরা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
এদিকে, বাংলাদেশ-ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ নিয়েও টেকনিক্যাল টিম নিয়মিত কাজ করছে এবং এটি সরকারের রুটিন কার্যক্রমের অংশ হিসেবে এগিয়ে নেওয়া হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!