রাজধানীর ধানমন্ডি লেক এলাকাকে কোনোভাবেই বাণিজ্যিক (কমার্শিয়াল) জোনে পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
বুধবার (১ এপ্রিল) দুপুরে ধানমন্ডি লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ঢাকা শহরে খোলা জায়গা ও নির্মল পরিবেশের বড় অভাব রয়েছে। তাই ধানমন্ডি লেককে সংরক্ষণ করা জরুরি। এ কাজে ইজারাদার, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
লেকে বিপুলসংখ্যক রেস্টুরেন্ট দেখে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “এখানে এসে এত রেস্টুরেন্ট দেখে আমি শকড হয়েছি। পুরো জায়গাটা যেন রেস্টুরেন্টের দখলে চলে গেছে, যা কোনোভাবেই কাম্য নয়।”
তিনি আরও বলেন, প্রকৃতিকে ধারণ করাই মূল লক্ষ্য। সীমিত আকারে কিছু সুবিধা রাখা হলেও বর্তমান পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। লেকের পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক জানান, আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুপারিশ দেবে এবং তার ভিত্তিতেই লেকের রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা ছাড়া এ ধরনের উদ্যোগ টেকসই হবে না। শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা সিটি করপোরেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষা সম্ভব নয়।
ধানমন্ডি লেকে প্রতিদিন সকাল-বিকালে অসংখ্য মানুষ হাঁটতে আসেন উল্লেখ করে তিনি বলেন, এই পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে রবীন্দ্র সরোবর-এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সময় পরিবেশের ক্ষতি না করার দিকেও গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনের অভিযান সাময়িকভাবে পরিস্থিতি ঠিক করলেও পরে আবার আগের অবস্থায় ফিরে যায়। তাই টেকসই সমাধানের জন্য স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
এ সময় ডিএসসিসি প্রশাসকের সঙ্গে স্থপতি ইকবাল হাবিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!