রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনার সূত্রপাত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর প্রেসক্রিপশনে দেওয়া ওষুধ বাইরে না পাওয়াকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেই তর্ক হাতাহাতিতে রূপ নেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দেন এবং জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরবর্তীতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ২টায় এক ব্রিফিংয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক চার দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে, হাসপাতালের নিরাপত্তা জোরদারে আর্মড পুলিশ মোতায়েন করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
ইন্টার্ন চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না হলে সারা দেশের ইন্টার্ন চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে যাবেন।
এই কর্মবিরতির ফলে জরুরি চিকিৎসা সেবায় সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও চিকিৎসকরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী-ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে মারামারির ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কমিটিকে আগামী ১১ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালুর ঘোষণা দেওয়া হয়।
বুধবার (৮ এপ্রিল) রাত ১০টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রশাসনিক ব্লকে বৈঠক শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!