সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ পৌঁছেছে ঢাকায়।
সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ পৌঁছেছে ঢাকায়।   ছবি: সংগৃহীত

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ই‌কে‌০৫৮২ ফ্লাইট‌যো‌গে শাহ আলমের মর‌দেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

নিহত শাহ আলম সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি ছিলেন। গত ১ এপ্রিল স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে ফুজাইরার দিব্বা এলাকায় এ ঘটনা ঘটে। সে সময় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর সৃষ্ট ধ্বংসাবশেষ তার ওপর পড়ে তিনি নিহত হন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি। দূতাবাস নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।