হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মফিদুল ইসলাম (৪৩)।
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর আগমনী ক্যানোপি–২ এলাকার খোলা কার পার্কিং থেকে তাকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
এ সময় তার কাছ থেকে ৪৯৯.১ গ্রাম স্বর্ণালংকার, যার মূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা, উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছে পাওয়া যায় ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা।
এপিবিএনের তথ্য অনুযায়ী, মফিদুল ইসলাম একটি ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তল্লাশিতে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে এসব স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিভিন্ন দেশের যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয় এবং তিনি দীর্ঘদিন ধরে একটি চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থেকে রিসিভার হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান চলছে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
গ্রেপ্তার মফিদুল ইসলাম খুলনার লবণচরা থানার বাসিন্দা বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!