দেশের চারটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, শুধু রংপুর বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। রবিবার রংপুর ও সিলেট বিভাগে এবং সোমবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, এই সময়ে দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকবে, তবে কিছু অঞ্চলে স্থানীয়ভাবে বজ্রবৃষ্টি স্বস্তি দিতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!