রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাফিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁওয়ের স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান নামে একজনও গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।
হত্যাকাণ্ডের ঘটনায় মুছাব্বিরের স্ত্রী তেজগাঁও থানায় মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ফ্যাসিবাদীদের কিছু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। গতকাল স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর পেছনেও তাদের ষড়যন্ত্র থাকতে পারে।
তিনি বলেন, নির্বাচনে এ ধরনের ঘটনায় প্রভাব পড়বে কি না জানতে চাইলে বলেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, শেষ পর্যন্ত সব দল নির্বাচনের সফলতা নিশ্চিত করবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সফরের সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না।
আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে, কিন্তু দলের পক্ষে সবার কথা রাখা সম্ভব নয়। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদের বোঝানো হচ্ছে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!