ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মচারী ও নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির উদ্যোগে প্রায় দেড় হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) রাতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক। এ সময় তিনি শীতবস্ত্র গ্রহণকারী শিক্ষার্থী ও কর্মচারীদের খোঁজখবর নেন।
জানা যায়, গত এক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও আশপাশের এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। চাহিদার আলোকে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে হলগুলোর কর্মচারী, বিশেষ করে নৈশপ্রহরীদের মাঝে এবং টিএসসি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত দোকানগুলোতে কর্মরতদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
ছাত্রশিবিরের ঢাবি শাখার সেক্রেটারি কাজী আশিক বলেন, এ বছর শীতের প্রকোপ বেশি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, কর্মচারী ও দোকানকর্মী শীতজনিত কষ্টে রয়েছেন। তাঁদের কষ্ট লাঘবে সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন ছাত্রসংগঠন ও অ্যালামনাইসহ সবারই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
তিনি আরও বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশেই নিম্নবিত্ত মানুষ প্রচণ্ড শীতের কারণে দুর্ভোগে পড়েছেন। অনেকেই শীতজনিত অসুস্থতায় ভুগছেন। এ অবস্থায় দেশের বিত্তবান ও দায়িত্বশীল সবার প্রতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!