জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, তখনই প্রকৃত পরিবর্তন আসে। তিনি তরুণদের উদ্দেশে বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে একটি নতুন বাংলাদেশের পক্ষে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে। তাঁর ভাষায়, সেটিই হবে ‘বাংলাদেশ ২.০’।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন জামায়াত আমির। তিনি লেখেন, জুলাইয়ের আন্দোলনে তরুণরাই ছিলেন অগ্রসেনানী। তাঁদের সাহসী ভূমিকা না থাকলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখাও সম্ভব হতো না বলে মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান তরুণদের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে বলেন, যেভাবে তারা ৩৬ জুলাই পর্যন্ত অবিচল থেকেছে, তাতে তাঁর দৃঢ় বিশ্বাস—ভবিষ্যতেও তারা ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ রুখে দেবে।
তিনি বলেন, আসন্ন নির্বাচন আগের যেকোনো নির্বাচনের চেয়ে আলাদা ও গুরুত্বপূর্ণ। এই নির্বাচনই নির্ধারণ করবে, বাংলাদেশে গণতন্ত্র থাকবে নাকি ফ্যাসিবাদ, সার্বভৌমত্ব নাকি আধিপত্য—কোন পথে যাবে দেশ।
ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ষড়যন্ত্র, ফাঁদ, উসকানি বা অপপ্রচারের মাধ্যমে যেন কারও ভোটাধিকার বাধাগ্রস্ত না হয়। শান্ত থেকে লক্ষ্যপানে দৃঢ় থাকার আহ্বানও জানান তিনি।
বার্তার শেষাংশে তিনি বলেন, কোনো ব্যবস্থা কাকতালীয়ভাবে বদলায় না। যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে। ১২ ফেব্রুয়ারি সেই সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে একটি নতুন বাংলাদেশের জন্য।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!