২০০৮ সালে দায়ের করা কর ফাঁকির মামলায় আদালত বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন ।
রোববার (১১ জানুয়ারি) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দুলু।
রায় ঘোষণার পর দুলুর আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, এটি ছিল একটি হয়রানিমূলক মামলা। মামলায় এনবিআরের চারজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজ তাকে খালাস দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ ২০০৮ সালের ৩ আগস্ট মামলাটি দুলুর বিরুদ্ধে দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে অর্জিত মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে তিনি প্রায় ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। পাশাপাশি প্রকৃত আয় ও ব্যয়ের তথ্য গোপন করে আয়কর বিভাগকে বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়।
মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দুলু উচ্চ আদালতে আবেদন করলেও তা খারিজ হয় হলেও পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৩ সালের ৯ এপ্রিল দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দেন আদালত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুলু নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!