ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে বলে অভিযোগ করেন এনসিপির এ নেতা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে একদল নেতাকর্মী তার ওপর হামলার চেষ্টা করে।
এ ঘটনায় নাসীরুদ্দীন এবং তাঁর সঙ্গে থাকা নেতা–কর্মীরা সবাই অক্ষত আছেন বলে জানা গেছে। ঘটনার পর দ্রুত কর্মসূচি শেষ করে তারা এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘হাবিবুল্লাহ বাহার কলেজে আমি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। এ সময় আমার ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়।’
কারও নাম উল্লেখ না করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি। যাদের চাঁদাবাজির সাম্রাজ্য ভেঙে পড়ছে, এ ঘটনার সঙ্গে তারাই জড়িত।’
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পরপরই হাসনাত আবদুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার ভাই নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল।ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বিগত ফ্যাসিস্ট বিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা।’
তিনি আরও লেখেন, ‘পাটওয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা! এটা কি আপনাদের প্ল্যানের অংশ?’
ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে পোস্টে বলা হয়, ‘ঢাকা-৮ আসনের ভোটারগণ, এবার আপনারা সিদ্ধান্ত নিবেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা বানানো, নেতা-কর্মীদের রক্তের উপর বসে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন কিনা।’
এ ছাড়া সহিষ্ণুতা ও ন্যায়বিচারের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ‘যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারে না, তারা কীভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে?’
পোস্টের শেষাংশে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘প্রিয় দেশবাসী, গুন্ডা-পান্ডার অভিভাবকদের হাতে, লুটেরা-মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যতকে তুলে দিয়েন না। নিজেদের অধিকার ও নিজেদের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হোন।’
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করা হয়। ঘটনার সময় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে ভিডিও ফুটেজে দেখা গেছে।
জানা যায়, গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকার একটি গলিতে পথসভা চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর নোংরা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

২০২৪ সালের জুলাই–আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপি জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। সে জায়গা থেকে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর আসনে প্রধান প্রতিপক্ষ হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!