দেশজুড়ে নেতা-কর্মীদের ওপর হামলা প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত ভূমিকার বিষয়ে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) রজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আয়মান রাহাত, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন এবং অ্যাডভোকেট হুমায়রা নূর।
হাতিয়া ও শেরপুরের সহিংস ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, হাতিয়ায় এনসিপি ও জামায়াতের ওপর হামলার ছবি এবং ভিডিও ফুটেজ থাকা স্বত্বেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছে।
'বিএনপির প্রার্থী বাছাইয়ে পুলিশ, এনএসআই এবং ডিজিএফআই-এর জরিপ ব্যবহার করা হয়েছে' বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী প্রকাশ্যে জনসভায় এমন বক্তব্যের বিষয়টি তুলে ধরে আয়মান রাহাত বলেন, একটি দলের প্রার্থী বাছাইয়ের কাজ যদি রাষ্ট্রীয় তিনটি গুরুত্বপূর্ণ সংস্থা যদি করে থাকে তবে তারা নির্বাচনে কতটা নিরপেক্ষ থাকবে? এটি অত্যন্ত অ্যালার্মিং।
'বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কৃষি ঋণ মওকুফের ঘোষণার পরই ঋণ গ্রহীতাদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছেন' ওই কর্মকর্তার দ্রুত প্রত্যাহার দাবি করে আয়মান বলেন, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এমন ব্যবহার নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
'আসন্ন গণভোট নিয়ে বিভিন্ন মহলে অপপ্রচার চালানো হচ্ছে' এমন বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে ইসিকে কঠোর হওয়ার আহ্বান জানায় দলটি। একই সঙ্গে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা ও অনলাইনে হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নারী প্রার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়মান জানান, ইসির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় এমন আশ্বাসের কোনো মূল্য থাকে না। একটি নির্দিষ্ট পক্ষ যখন অনবরত হামলা করে পার পেয়ে যাচ্ছে, তখন লেভেল প্লেয়িং ফিল্ড বা সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যায়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!