আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে ‘হ্যাঁ’ভোটের পক্ষে ক্যারাভ্যানের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জামায়াত-এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’জোটের প্রার্থী আরিফুল ইসলাম।
উত্তরখান ও দক্ষিণখান থানার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বাহনের মাধ্যমে এ প্রচারণা পরিচালিত হয়। ক্যারাভ্যানে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বার্তা প্রচার করা হয় এবং নির্বাচনী প্রতীক ও স্লোগানসংবলিত গান পরিবেশন করা হয়। পথচারীদের অনেককে থেমে প্রচারণা পর্যবেক্ষণ করতে এবং ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।
উদ্বোধনী বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, বিভিন্ন অনিয়ম, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট কাজ করছে। তিনি বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েই তারা নির্বাচনে অংশ নিয়েছেন এবং সেই লক্ষ্য পূরণে জোট প্রার্থীদের বিজয় ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি ঠেকানো সম্ভব হবে বলে তারা বিশ্বাস করেন। প্রচার কার্যক্রমে জোটের স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!