জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ‘জায়েজ হবে না’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘সমস্ত মুসলমানদের বলুন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।’
তিনি আরও বলেন, ‘আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না, এটি জিহাদ।’
এ সময় জামায়াত ক্ষমতায় এলে ইসলামের ও ইমানের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে হেফাজত আমির জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ হিসেবেও উল্লেখ করেন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীকে নিয়ে একাধিক কঠোর মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!