বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো আপস করবে না দলটি। তিনি বলেন, সরকার গঠন করলে আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে এবং মানুষ নিরাপত্তার সঙ্গে চাকরি ও ব্যবসা করবে, রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলের পীরজঙ্গি মাজার রোডে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, ২০০১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দুর্নীতি থেকে দেশকে বের করেছিলেন, ভবিষ্যতেও সেভাবেই দুর্নীতি দমন করা হবে। আইন নিজের গতিতে চলবে, কারো সঙ্গে কোনো আপস হবে না।
তিনি একটি প্রতিদ্বন্দ্বী দলকে ইঙ্গিত করে বলেন, দেশ পরিচালনা করতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা থাকা দরকার। কিন্তু তাদের পরিকল্পনা নেই, শুধু বড় বড় কথা আছে। দেশ চালানো সহজ কোনো কাজ নয়। কর্মসূচি ও অভিজ্ঞতা ছাড়া কেউ দেশ চালাতে পারবে না।
নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারী উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ উদ্দেশ্যে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ঘোষণা করেছে। এর মাধ্যমে সারাদেশের খেটে খাওয়া পরিবারের গৃহিণীরা আর্থিক সহায়তা পাবেন এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।
কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। অতীতে বিএনপি সরকারের সময় কৃষকদের জন্য সুদ মওকুফ ও জমির খাজনা মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছিল। ভবিষ্যতে সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।
তারেক রহমান দেশের তরুণদের জন্যও কর্মসংস্থানের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আইসিটি ও ভোকেশনাল বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গড়ে তোলার মাধ্যমে তরুণরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
তিনি দেশের উন্নয়ন নিয়ে বলেন, উন্নয়নের নামে লুটপাট হয়েছে। জনগণের করের টাকা ব্যবহার করে বড় প্রকল্প করা হলেও সাধারণ মানুষের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা উপেক্ষিত থেকেছে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের বাস্তব প্রয়োজন অগ্রাধিকার পাবে।
ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে আপনাদের সঠিক মানুষ বেছে নিতে হবে। স্থানীয় মানুষকে ভোট দিন, বাইরের কেউ এলাকার সমস্যা সমাধান করতে পারবে না।
তিনি মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দেন এবং ভোটারদের তাকে সমর্থন করার আহ্বান জানান। সভা শেষে উপস্থিত জনতা উচ্চস্বরে ধানের শীষে ভোট দেওয়ার সংকল্প ব্যক্ত করে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!