বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডেমরা-যাত্রবাড়ী এলাকায় পরিকল্পিতভাবে ইপিজেড স্থাপন করে বেকারত্ব দূর করা হবে এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন ঘটানো সম্ভব হবে।
সোমবার (৯ ফেব্রয়ারি) বিকেলে যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন রোডে ঢাকা-৫ আসনের বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবীর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি সরকার দেশেই প্রথম ইপিজেড চালু করেছিল এবং এর অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ কর্মসংস্থানের অভাবে ভুগছে। ইপিজেড স্থাপন হলে অন্তত ছয় লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, দেশ গড়তে হলে পরিকল্পনা ও অভিজ্ঞতা প্রয়োজন। কর্মসংস্থান ছাড়া কোনো দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়।
তিনি নারীদের স্বাবলম্বী করার জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’, ছাত্র ও তরুণদের জন্য ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ ছাড়া, বিদেশগামী কর্মীদের স্বল্প সুদে ঋণ ব্যবস্থা এবং গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন।
সভা শেষে তারেক রহমান ঢাকা-৫ আসনের বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবীর হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!