সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যশোরের কেশবপুরের হাসানপুর ইউনিয়নে ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে নারী ভোটারদের ওপর হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হামলার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীরা জানান, হাসানপুর ইউনিয়নের আউয়ালগাতী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোছাঃ নাসিমা খাতুনের নেতৃত্বে আসমা খাতুন, নুরুন্নাহার ও জান্নাতুল ফেরদৌসসহ কয়েকজন নারী ভোটার সুবিধার্থে ভোটার নম্বর/টোকেন সম্বলিত স্লিপ বিতরণ করতে গেলে প্রথমে আব্দুর গফুরের বাড়িতে বাধার মুখে পড়েন। পরে হাফিজুর রহমানের বাড়ির দিকে গেলে পেছন থেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়।
অভিযোগে বলা হয়, এ সময় আব্দুর গফুর (৪৫) আরও কয়েকজনকে ফোনে ডেকে আনেন। পরে তবিবুর রহমান (৪৩), পলাশ (৪৮), জিয়াউর রহমান (৪৬), জাকির হোসেন (৩৫)সহ ৮০–৯০ জনের বিএনপির একটি দল লাঠি ও রড নিয়ে হামলার চেষ্টা করে। পরিস্থিতি ভয়াবহ হলে হাফিজুর রহমানের স্ত্রী ভুক্তভোগীদের উদ্ধার করে ঘরের ভেতরে আশ্রয় দেন।
খবর পেয়ে ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াসুর রহমান, ইউনিয়নের সাবেক আমির মাস্টার হাফিজুর রহমানসহ স্থানীয়রা ঘটনাস্থলে যান এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনকে অবহিত করেন। এরপর তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, অভিযুক্তরা এলাকা ত্যাগ করেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় কেশবপুর থানা ও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা।
১১ নম্বর হাসানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াসুর রহমান বলেন, “ভুক্তভোগীরা জামায়াত সমর্থক হওয়ায় এ ধরনের হুমকি ও হামলা অত্যন্ত নিন্দনীয়। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
পরবর্তীতে ঘটনাস্থানে পরিদর্শন করেন উপজেলা জামাতের ইসলামি সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মাওঃ আব্দুল খালেক সুপার বুড়িহাটী মহিলা দাখিল মাদ্রাসা, সাবেক ছাত্র নেতা মাওঃ কামরুজ্জামান ভারপ্রাপ্ত অধ্যাক্ষ বগা আলিম মাদ্রাসা সহ জামায়াতের নেতারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!