ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট  দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট  দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ।   ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট  দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার বাবার কবর জিয়ারত শেষে ভোট দেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, আজ থেকে গণতন্ত্রের নুতন যাত্রা শুরু হলো । অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই দিন।  আজকের ভোট নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে।

মির্জা ফখরুলের এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। সেখানে মোট ভোটার ৩ হাজার ৩৬৮ জন।

ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের জন্য মোট ১০টি বুথ রয়েছে। 

এমআর/আরটিএনএন