জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার জাতির কাছে কমিটেড, প্রধান উপদেষ্টাও জাতির কাছে কমিটেড। ভোটকেন্দ্রগুলোতে কোনো প্রকারের সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী এবং হুমকি-ধামকি দিয়ে ভোটারদেরকে কেউ বাধা দিলে সেটি রোধ করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
তিনি আরও বলেন, কেউ যদি তার পরাজয়ের ব্যাপারে কিছুটা নিশ্চিত হয়ে পড়ে তখন তারা উত্তেজিত হয়ে যায়। এমন উত্তেজনা ও সহিংসতা কোনো কেন্দ্রে না ঘটুক এটি নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকেই।
এই নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা গেছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!