লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম বলেছেন, ডা. জাহেদের অসংখ্য ভিডিওর নিচে হয়তো একই মন্তব্য দুই লাখবার করা হয়েছে— ‘জাহেদ তুমি বিএনপির দালাল।’ অথচ এখন তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি সরকারের সঙ্গে যুক্ত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ফাহাম আব্দুস সালাম।
পোস্টে তিনি লেখেন, ডা. জাহেদকে এতদিন অনেকেই নিরপেক্ষ মনে করতেন। কিন্তু তার আনুষ্ঠানিক যোগদানের পর অনেকের মধ্যে বিস্ময় ও হতাশার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনকার সেন্টিমেন্ট হলো— হায় আল্লাহ! এই জাহেদকেই এতদিন আমরা নিরপেক্ষ মনে করেছিলাম। অথচ সে ছিল গুপ্ত। কী সেই বিট্রেয়াল!’
সমাজে ‘কম্পিটেন্স’ বা যোগ্যতাকে মূল্যায়নের ক্ষেত্রে প্রস্তুতির অভাব রয়েছে বলেও মন্তব্য করেন ফাহাম। তার ভাষায়, প্রবাসে কোনো বাংলাদেশি সাফল্য অর্জন করলে তা নিয়ে গর্ব করা হয় এবং তার জন্য দোয়া করা হয়। কিন্তু দেশের ভেতরে ‘ওয়ান অব আস’ কেউ বিখ্যাত বা প্রভাবশালী হলে অনেকেই তা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেন।
তিনি আরও লেখেন, আমাদের নিজেদের ভেতরের কারো কম্পিটেন্সকে কীভাবে মূল্যায়ন করব— এ সম্বন্ধে সমাজে ‘হিংসা’ বাদে কোনো কনসেন্সাস নাই।
ফাহামের মতে, দেশে সফল ও বিখ্যাত হওয়ার আগে প্রমাণ করতে হয় যে তিনি ‘ওয়ান অব আস’ নন। অন্যথায় সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়। তিনি বলেন, বাংলার দেশে হিংসার ব্যাপ্তি কতটা— আপনি নিজে বিখ্যাত বা সফল না হলে কোনোদিন বুঝতে পারবেন না।
উপার্জনকে ‘ব্লাড মানি’ হিসেবে দেখার প্রবণতার কথাও উল্লেখ করেন ফাহাম আব্দুস সালাম। তার দাবি, ব্যক্তিগত সম্পর্ক ও অর্জন বিসর্জন দিয়েই অনেক সময় উপরে উঠতে হয়। তিনি লেখেন, ভাত ও হিংসা— এই দুই ড্রাইভ দিয়ে অন্তত আমাদের ৯০ শতাংশ কর্মকাণ্ড ব্যাখ্যা করা সম্ভব।
ডা. জাহেদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও এ বিষয়ে ফাহাম আব্দুস সালামের বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!