সরকার গঠনের পর ১৮০ দিনের জন্য বিএনপির পরিকল্পনা
সরকার গঠনের পর ১৮০ দিনের জন্য বিএনপির পরিকল্পনা   ছবি: আরটিএনএন

রকার গঠনের পর ১৮০ দিনের জন্য বিএনপির একটি পরিকল্পনা আছে, যা খুব দ্রুতই জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে নানা নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শর্ট টার্মে, ১৮০ দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে যেটা আগেই তৈরি করা ছিল। সেটা আরেকটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কী করতে যাচ্ছে।

একইসাথে, রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে সেগুলো যাতে ঠিকভাবে মোকাবিলা করা যায় সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান জাহেদ উর রহমান।

এই বৈঠকে উপদেষ্টাদের থাকার কথা নয় উল্লেখ করে তিনি বলেন, এটা আসলে কেবিনেট মিটিং ছিল না। এটা একটা সৌজন্যমূলক মিটিং ছিল যেখানে মন্ত্রীরা ছিলেন এবং আমরা উপদেষ্টারা ছিলাম। আমরা উপদেষ্টারা কেবিনেটের পার্ট না এ কারনেই এটা ফর্মাল মিটিং না।