জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ও হাজী মুহম্মদ মুহসীন হলের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও পরিবারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রশক্তির নেতারা।
শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু করে হলপাড়া হয়ে টিএসসি রাজু ভাষ্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভে নেতাকর্মীদের ‘দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়’, ‘খুনি লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান’, ‘সাইফুল্লাহর বাড়িতে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘সাইফুল্লাহর ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, সহযোদ্ধা সাইফুল্লাহর বাড়িতে কেবল অগ্নিসংযোগই করা হয়নি, বরং তার পরিবার এবং সন্তানদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ৫ আগস্টের পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সময় তিনি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
সংক্ষিপ্ত সমাবেশ ঢাবি ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদ্দদাসির বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। সেহরির পরবর্তী সময়ে সহযোদ্ধা সাইফুল্লাহর বাড়িতে তার পরিবার ও সন্তানদের হত্যার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় বিএনপির নেতারা নির্বাচনে লীগের ভোট পাওয়ার আশায় আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে। এছাড়া বিএনপিও ভোটের লোভে নিজেদের আদর্শ বিসর্জন দিয়ে জনগণের সাথে 'গাদ্দারি' করছে বলে মন্তব্য করেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!