এবি পার্টি, ঈদুল ফিতর
আমার বাংলাদেশ পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।    ছবি: আরটিএনএন

ঈদুল ফিতরের আনন্দ উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন শহরে এবারের ঈদুল ফিতরের নামাজে উপস্থিত থাকবেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির শীর্ষ নেতৃবৃন্দ। 

শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেতৃবৃন্দ দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদে অংশ নিয়ে সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী সদর শর্শদী হাইস্কুল মাঠে (ঈদগাহ ময়দান) উপস্থিত থাকবেন। সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালের মাধবপাশা ও বাবুগঞ্জে নামাজে অংশ নেবেন।

সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) পটুয়াখালী ঈদগাহ ময়দান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ কেন্দ্রীয় মসজিদ-এ নামাজে উপস্থিত থাকবেন। ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক ঢাকার তিলপাপাড়া জামে মসজিদ, খিলগাঁও, এবং লে. কর্নেল হেলাল উদ্দিন আহাম্মদ ডিওএইচএস বনানী পরিষদ মাঠে নামাজে যোগ দেবেন। এছাড়া যুক্তরাজ্যে অবস্থানরত ব্যারিস্টার খান আজম ও ব্যারিস্টার নুরুল গাফ্ফার স্থানীয় প্রবাসী মুসলমানদের সঙ্গে ঈদের নামাজে অংশ নেবেন।

যুগ্ম সাধারণ সম্পাদকরা দেশের বিভিন্ন জেলা ও প্রবাসে ঈদগাহ ও মসজিদে অংশ নেবেন। এদের মধ্যে ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া (বুড়িচং, কুমিল্লা), আব্দুল্লাহ আল মামুন রানা (ছত্রপাড়া ঈদগাঁও ময়দান, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা), আনোয়ার সাদাত টুটুল (কুয়ালালামপুর, মালয়েশিয়া), এবিএম খালিদ হাসান (উলন বাজার জামে মসজিদ, পশ্চিম রামপুরা, ঢাকা), আমিনুল ইসলাম এফসিএ (আল আকসা মসজিদ, বনশ্রী, ঢাকা) ও ব্যারিস্টার সানী আব্দুল হক (দরিয়া বোখারী ঈদগাহ ময়দান, হাকিমপুর, দিনাজপুর), আলতাফ হোসেইন উত্তরা ১২ নং সেক্টর, শাহাদাতুল্লাহ টুটুল পশ্চিম দোলাইরপাড়ের মসজিদে নামাজে যোগ দেবেন।

এবিএ পার্টি সূত্রে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে উপস্থিত থেকে দলটির শীর্ষ নেতারা সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবেন এবং সামাজিক ঐক্য ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেবেন।